বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৮:৫৬
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:২১

তারেক রহমানের নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : হুইপ দুলু  

ছবি : বাসস

নাটোর, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় প্রয়োজনীয় সব কিছুই করা হবে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় জেলার মাধনগর রেল স্টেশনে চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াতকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের স্টপেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
জেলা বিএনপি’র আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন।

উল্লেখ্য, চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াতকারী আন্তঃনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস আজ থেকে নাটোরের মাধনগর রেল স্টেশনে স্টপেজ পাওয়ায় এই এলাকা থেকে ট্রেনে চলাচল করতে ইচ্ছুক যাত্রীদের দীর্ঘদিনের চলাচলের প্রত্যাশা পূরণ হলো।