শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৮ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ টি সংসদীয় আসনে ৬টি উপজেলায় দুস্থ, অসহায় ও কর্মহীন ব্যক্তিদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে মোট ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ- ১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে শ্রীনগর উপজেলায় পাঁচলাখ টাকা ও সিরাজদিখান উপজেলায় পাঁচলাখ টাকা, মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে লৌহজংয়ে চারলাখ ৩৫ হাজার টাকা ও টংগিবাড়ীতে পাঁচলাখ ৬৫ হাজার টাকা এবং মুন্সীগঞ্জ- ৩ (সদর -গজারিয়া) আসনে সদর উপজেলায় ছয়লাখ টাকা ও গজারিয়ায় চারলাখ টাকা বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় অনুদানের অর্থ বিতরণ করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, দুস্থ, অসহায় ও কর্মহীন উপকারভোগী ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।