বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৭:২৭
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৭:২৮

আজ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ইফতার আয়োজন 

ঢাকা, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানীর গুলশান মডেল হাই স্কুল প্রাঙ্গণে আজ ঢাকা-১৭ আসনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানের পক্ষে তাঁর প্রতিনিধি এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে জানা গেছে।