শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): দেশব্যাপী নদী-নালা, খাল, জলধার খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন ও বাস্তবায়ন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার হরিরামপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সুনামগঞ্জ-৩ (শায়েস্তা গঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের (সদস-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার) সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনুর আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস নেতা হাফেজ ফেদাউর রহমান।