শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
গতকাল (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হল।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।