বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৯:২২
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৯:২৭

বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ছবি : মন্ত্রণালয়

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরো আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।