শিরোনাম

ঢাকা, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি সংস্থা ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’ কর্তৃক প্রস্তুতকৃত একটি কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত আদেশ স্থগিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে এ তথ্য জানান।
মাউশির এক অফিস আদেশে বলা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে গত ৫ মার্চ একটি পত্র জারি করা হয়েছিল। মাউশি’র ওই নির্দেশটি স্থগিত করা হলো।
স্থগিতাদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিকট পাঠানো হয়েছে।