বাসস
  ১৩ মার্চ ২০২৬, ০০:৩৩

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: বাসস

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ মার্চ ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নম্বর ১৫৭ নেত্রকোণা-১ হতে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়ে অদ্য ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ মধ্যাহ্নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।