বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৮:৪৯

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত, আহত ৪

বাগেরহাট, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন দুর্ঘটনায় ১২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।