বাসস
  ০৯ মার্চ ২০২৬, ২১:২৩

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা

ঢাকা, ৯ মার্চ, ২০২৬ (বাসস): জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়ে পত্র দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত মন্ত্রী পরিষদের চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচাররোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বলা হয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দেশের সকল জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।