বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৯:২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু কাল

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : আগামীকাল ৯ মার্চ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু। আগামী ১৬ মার্চ পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম চলবে। নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে আবেদন করা যাবে।

আজ রোবাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পে-স্লিপ সংগ্রহ ও জমা দেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ১০৩.১১৩.২০০.৩৬/PAMS/ICTUnit/Re-scruting.aspx থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।

অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন AMERICAN EXPRESS, VISA, DBBL NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে-স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয় পাঠানোর প্রয়োজন নেই।