শিরোনাম

ঢাকা, ৮ মার্চ, ২০২৬(বাসস): সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার মন্ত্রণালয়ে চায়না পাওয়ার প্রতিনিধি দলের সঙ্গে একটি সফল বৈঠক করেছেন।
আজ রোববার দুপরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের নিজ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পদ্মা ব্যারেজ এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন।
বৈঠকে উভয়পক্ষ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কেও মতবিনিময় করেন এবং উভয় পক্ষের মধ্যে ধারাবাহিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় প্রতিমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা রাজবাড়ী-১ আসনে যুবসমাজের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে একটি জিমনেসিয়াম নির্মাণে চায়না পাওয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, যা পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং এসব গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে উভয় পক্ষের অভিন্ন আগ্রহকে প্রতিফলিত করে।