বাসস
  ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭

আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা 

ঢাকা, ৬ মার্চ, ২০২৬ (বাসস): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।