বাসস
  ০২ মার্চ ২০২৬, ২০:০৪

ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আলাউদ্দিন আল আজাদ

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।