শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি’ সংশোধনপূর্বক পুনর্গঠন করে নতুন অফিস আদেশ জারি করেছে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গঠিত ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটি’ সংশোধনপূর্বক নিম্নরূপভাবে পুনর্গঠন করা হলো।
জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন সভাপতি। সদস্য হিসেবে থাকবেন—পুলিশ সুপার, পুলিশ সুপার (ডিএসবি), ডেপুটি পুলিশ কমিশনার (মেট্রোপলিটন জেলাসমূহের ক্ষেত্রে), সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্ট গার্ড প্রতিনিধি (সীমান্তবর্তী, উপকূলীয় জেলাসমূহের ক্ষেত্রে)।
এ ছাড়াও সদস্য হিসেবে থাকবেন জেলা সিভিল সার্জন, জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রশাসক, জেলা সদরের সরকারি কলেজের অধ্যক্ষ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুগ্ম পরিচালক, উপ-পরিচালক, এনএসআই, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলার সকল নির্বাহী অফিসার, সকল অতিরিক্ত, সহকারী পুলিশ সুপার (সার্কেল), জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মেয়র, প্রশাসক, পৌরসভা (সকল), সভাপতি, সাধারণ সম্পাদক, উপযুক্ত প্রতিনিধি, জেলা বার এসোসিয়েশন, সভাপতি, সাধারণ সম্পাদক, উপযুক্ত প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সভাপতি, সাধারণ সম্পাদক, উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রেসক্লাব, জেলা পাবলিক প্রসিকিউটর, উপজেলা পর্যায়ের একজন কলেজ অধ্যক্ষ (জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত), জেলা শিক্ষা অফিসার, জেলা ডিজিএফআই প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপ পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, সিনিয়র তত্ত্ববধায়ক, তত্ত্ববধায়ক, কেন্দ্রীয় ও জেলা কারাগার, মুক্তিযোদ্ধা প্রতিনিধি (জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত, জেলার পাঁচজন গণ্যমান্য ব্যক্তি, একজন ইমাম, খতিব এবং একজন মহিলা(জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপযুক্ত প্রতিনিধি।
সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সকল সংসদ সদস্য এই কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। সভার কার্যবিবরণী তাঁদেরকে নিয়মিত সরবরাহ করতে হবে। পৃথক নোটিশের মাধ্যমে তাঁদেরকে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে হবে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্য-পরিধি নিম্নরূপ: (ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা করা (খ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করা ও পরিকল্পনা মোতাবেক কার্য সম্পাদন করা (গ) অপরাধী ও সমাজ বিরোধী ব্যক্তিদের অপরাধমূলক কার্যকলাপ ফলপ্রসূভাবে প্রতিরোধকল্পে পরিকল্পনা গ্রহণ ও যথোপযুক্ত পন্থা নির্ধারণের মাধ্যমে তা বাস্তবায়ন করা (ঘ) খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, মেয়েদের উত্যক্তকরণ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং এর অপরাধ, মাদক ব্যবসা ও সেবন ইত্যাদি জঘন্য প্রকৃতির অপরাধসমূহ নিয়ন্ত্রণকল্পে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা (ঙ) অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং পরিকল্পনায় তাদের সম্পৃক্তকরণ (চ) অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে (পুলিশ, আনসার ও ভিডিপি ইত্যাদি) সমন্বিত পদক্ষেপ গ্রহণে উৎসাহ প্রদান, (ছ) আইন-শৃঙ্খলার উন্নয়নে সরকার, বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ (জ) আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনাকরণ এবং (ঝ) সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ।
৪। জেলা আইন-শৃঙ্খলা কমিটির স্থানীয় প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ যে কোনো সরকারি কর্মকর্তা, দপ্তর প্রধানকে কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন। ৫। কমিটি প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা অনুষ্ঠান করবে। ৬। পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি’ সংশোধনপূর্বক পুনর্গঠন করে নতুন অফিস আদেশ জারি করেছে।
এতে সংসদ সদস্য থাকবেন মুখ্য উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান/প্রশাসক উপদেষ্টা, ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা পরিষদ (যদি থাকে) উপদেষ্টা, উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) সদস্য,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা সদস্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সদস্য,উপজেলা মৎস্য কর্মকর্তা সদস্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদস্য, উপজেলা পর্যায়ের পৌরসভার মেয়র/প্রশাসক সদস্য, উপজেলা শিক্ষা অফিসার সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদস্য, উপজেলা সদরে অবস্থিত সরকারি/বেসরকারি কলেজের অধ্যক্ষ সদস্য,উপজেলা সমাজসেবা অফিসার সদস্য, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সদস্য,কোস্ট গার্ড এর প্রতিনিধি (উপকূলীয় উপজেলাসমূহের ক্ষেত্রে) সদস্য,উপজেলা সদরে অবস্থিত মাদ্রাসার অধ্যক্ষ/সুপার সদস্য,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সদস্য,উপজেলা সদরে অবস্থিত উচ্চ বিদ্যালয়/বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সদস্য, ইউপি চেয়ারম্যান (সকল) সদস্য, মুক্তিযোদ্ধা প্রতিনিধি (জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত) সদস্য, সভাপতি, উপজেলা প্রেসক্লাব সদস্য উপজেলার ৫ জন গণ্যমান্য ব্যক্তি (১ জন ইমাম/খতিব এবং ১ জন মহিলাসহ) সদস্য, (জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত) সদস্য, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
২। সভার কার্যবিবরণী মুখ্য উপদেষ্টা ও উপদেষ্টাগণকে নিয়মিত সরবরাহ করতে হবে। পৃথক নোটিশের মাধ্যমে তাঁদেরকে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে হবে। ৩। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্য-পরিধি নিম্নরূপ: ২। সভার কার্যবিবরণী মুখ্য উপদেষ্টা ও উপদেষ্টাগণকে নিয়মিত সরবরাহ করতে হবে। পৃথক নোটিশের মাধ্যমে তাদেরকে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে হবে। ৩। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্য-পরিধি নিম্নরূপ। (ক) উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ পর্যালোচনা। (খ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ ও তদনুযায়ী কার্য সম্পাদন। (গ) অপরাধী ও সমাজ বিরোধী ব্যক্তিদের অপরাধমূলক কার্যকলাপ ফলপ্রসূভাবে প্রতিরোধকল্পে যথোপযুক্ত পন্থা নির্ধারণ; (ঘ) খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, মেয়েদের উত্যক্তকরণ, কিশোর গ্যাং এর অপরাধ, নারী ও শিশু পাচার, মাদক ব্যবসা ও সেবন ইত্যাদি জঘন্য প্রকৃতির অপরাধসমূহ নিয়ন্ত্রকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ; (৩) অপরাধ ও অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন পরিকল্পনায় তাদের (ঢ) অপরাধ প্রতিরোধকল্পে সামাজিক সচেনতা সৃষ্টি। (ছ) আইন-শৃঙ্খলা উন্নয়ন ও স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য বিষয় বিবেচনাকরণ। (জ) আইন-শৃঙ্খলার উন্নয়নে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ, এবং (ঝ) সরকার, জেলা আইন-শৃঙ্খলা কমিটি কর্তৃক সময়ে সময়ে প্রদেয় নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ। ৪। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয়তার নিরিখে সরকারি কর্মকর্তংদপ্তর প্রধান (অনধিক ৪৫ জন)-কে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এর পূর্বানুমোদনক্রমে কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবেন। ৫। কমিটি প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা অনুষ্ঠান করবে। ৬। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন।