শিরোনাম

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য হটলাইন নম্বর চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ রোববার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশী সমস্যার সম্মুখীন হলে, তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে।
এ নম্বরটি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে বলেও জানানো হয়েছে।