বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার ১০ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।