বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেলেন মনজুর মোর্শেদ

মনজুর মোর্শেদ চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে (পরিচিতি নম্বর: ৫২৯১) অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।