বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩

ভোটার দিবস উদযাপন উপলক্ষে বরগুনায় প্রস্তুতিমূলক সভা

ছবি : বাসস

বরগুনা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ৮ম জাতীয় ভোটার দিবস-২০২৬  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান,  জেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ২ মার্চ ৮ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।