বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

রাজশাহী, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  

নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১জন ও অন্যান্য মামলায় ১৭ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।