শিরোনাম

কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আজ মঙ্গলবার দুপুরে এক পেজ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা বলে জানানো হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।