শিরোনাম

রাজবাড়ী, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে দুধ, ডিম, মাংস সুলভ মূল্যে/ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয়ের কার্যক্রম বিষয়ে সোমবার সিদ্ধান্ত হয়েছে।
এই বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, রাজবাড়ী জেলা বিএনপি’র নেতা এবং রাজবাড়ী জেলা রেডক্রিসেন্টের সহসভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি’র ও রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, মাংস বিক্রেতা সভাপতি মো. মিন্টু শেখ রাজবাড়ী সদর পোল্ট্রি অ্যাসোসিশনের সভাপতি খন্দকার ফারুকুল ইসলাম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রকাশ রঞ্জন বিশ্বাস। রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, বক্তাগণ গরুর মাংস ৭শ’ টাকা, দুধ ৭০ টাকায়, ডিম ৩০ টাকা হালি, এবং মুরগির মাংস ১৮০ বিক্রি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।