শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন।
আজ রোববার রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেল পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিহ্যাব আয়োজিত এ মাহফিলে অংশ নেন।
রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।