বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬

কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা 

ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা। 

সভায় জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

এ সময় ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভা থেকে জানানো হয়, আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।