শিরোনাম

খুলনা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পর্যবেক্ষণে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে বাজার পরিদর্শন করা হয়েছে।
আজ রোববার সকালে নগরীর বয়রা বাজার ও নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন করে কেসিসির টিম। এ সময় কেসিসি’র পরিদর্শন টিম নিত্যপণ্যের বাজার দর বিষয়ে ব্যবসায়ীদের কাছে খোঁজ-খবর নেয়।
এ সময় পবিত্র রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। একইসঙ্গে দোকানে প্রতিটি পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
কেসিসি’র ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, সহকারী বাজার সুপার লিয়াকত হোসেনসহ ইন্সপেক্টরগণ এ সময় উপস্থিত ছিলেন।