শিরোনাম

ফেনী, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ফেনীতে চিড়া মুড়ির কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা টাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জরিমানার আদেশ দেন।
আছাদুল ইসলাম জানান, আজ দুপুরে কাজিরবাগের পরশুরাম সড়কে দুই তারা চিড়া মুড়ির কারখানায় তদারকিতে গিয়ে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি তৈরি করা হচ্ছে। এছাড়া ময়লাযুক্ত লবন ব্যবহার এবং বিক্রির জন্য উৎপাদনকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেয়া হচ্ছে। এসব কারণে জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।