শিরোনাম

পঞ্চগড়, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উদ্বোধন শেষে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ।
পরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।