বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): পবিত্র রমজান উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম এর নেতৃত্বে সদরের আবাদের হাট ও ঝাউডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি মামলায় চার প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।