বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯

খুলনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত। ছবি: বাসস

খুলনা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। 

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।

সভায় বক্তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রেরণা যোগায়। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাজ রানা, ক্লাব সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নূরুজ্জামান, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স ও ক্লাবের অস্থায়ী সদস্য রীতা রানী দাস।

আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. আনোয়ার হোসেন, আলমগীর হান্নান, দেবব্রত রায়, এজাজ আলী, রিংটন মন্ডল, শেখ জাহিদুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।