বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১

নীলফামারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। ছবি : বাসস

নীলফামারী, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দিবসের সূচনায় রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতি, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, নীলফামারী প্রেসক্লাব, জেলা এনজিও ফেডারেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আলফারুক আব্দুল লতীফ।

আজ শনিবার প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এসময় টিআইবির সচেতন নাগরিক কমিটিসহ এসব সংগঠন পুষ্পমাল্য অর্পন করে শহীদ মিনারে। এরপর জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সংসগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।