শিরোনাম

পিরোজপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচির শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।