বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

রংপুরে অধ্যাপক ড. রেজাউল হকের স্মরণে আরএসএসপি’র বিশেষ অনুষ্ঠান

প্রয়াত অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হকের স্মরণে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ (আরএসএসপি) শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে ‘স্মরণের বাতায়ন’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি : বাসস

রংপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রয়াত অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হকের স্মরণে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ (আরএসএসপি) শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত তাদের কার্যালয়ে ‘স্মরণের বাতায়ন’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ, রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হক গত ২ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান।

আরএসএসপি’র সভাপতি ড. নাসিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে ড. রেজাউল হকের লেখা পাঠ, আলোচনা ও উৎসর্গীকৃত কবিতা আবৃত্তি করেন— লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আরএসএসপি’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু ও স্বাতিক শাহ আল মারুফ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আরএসএসপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম আমজাদ হোসেন সরকার, সুফি জাহিদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সাজু, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক আফজাল হোসেন, কবি আহসান হাবিব রবু, মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, বক্তা মেহেদী মাসুদ, মেসবাউর রহমান ও শিহাব আল শাহজাহান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী আহসান হাবীব, নুর আলম, কামরুল হাসান, জিএস বাপ্পন ও হাসনাইন রাব্বি প্রমুখ।

শেষে আরএসএসপি’র উপদেষ্টা প্রয়াত অধ্যাপক ডক্টর মুহাম্মদ রেজাউল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ মোনাজাত পরিচালনাা করেন আরএসএসপি’র উপদেষ্টা আনোয়ারুল ইসলাম রাজু।