শিরোনাম

মুন্সীগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, (বাসস) : মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, জেলা প্রশাসন ও জেলা পুলিশ বাহিনীসহ সর্বস্তরের জনতা পুস্প স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো.কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পুরাতন কাচারী চত্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করেন। এর পর পর জেলা পুলিশ,সরকারি হরগংগা কলেজসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করেন। সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন পুস্তির নেতৃত্বে জেলা বিএনপি , শহর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানুর নেতৃত্বে শহর বিএনপি পুস্পস্তবক অর্পণ করে।
পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।