বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫

মাগুরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক, মাগুরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : বাসস

মাগুরা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. শামীম কবির।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের সময় ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি পরম শ্রদ্ধা জানানো হয়।

পরে উপস্থিত সবাই শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।