বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ছবি : বাসস

বরগুনা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২টা ১মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

দিবসের প্রথম প্রহরে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা।

এরপর শ্রদ্ধা জানান, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা ,  জাতীয়তাবাদী দল বিএনপি, বরগুনা প্রেসক্লাব, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, জেলা ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী বইমেলা। এছাড়া শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।