শিরোনাম

রাজশাহী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১১ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।