শিরোনাম

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে আট প্রতিষ্ঠানকে মূল্যতালিকা ও ওজন অনিয়মের দায়ে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার ও মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, রমজানে পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।