শিরোনাম

বরগুনা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার বেতাগী উপজেলায় আজ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট সাতহাজার নয়শ’ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বেতাগী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।