বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৪

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে  চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার তেতুলতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪১ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।