শিরোনাম

শেরপুর, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম থেকে ১ লাখ ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সকালে এসব মাদক জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)'র টহল দল। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য ৩ কোটি ১৩ লাখ টাকা।
বিজিবি জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিজিবি'র টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল ব্র্যান্ডের ব্যাথানাশক ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি'র কঠোর নীতি অনুসরণ করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।