শিরোনাম

চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচ এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী প্রমুখ।
মহানগর আমির নজরুল ইসলাম বলেন, বিজয়ীদের অভিনন্দন এবং জুলাই সনদের আলোকে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।
তিনি বিজয়ী-পরাজিত সবাইকে একসঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে প্রিয় নগরীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় চট্টগ্রাম মহানগরকে ধর্ম, বর্ণ, দল, মত, শ্রেণি, পেশা নির্বিশেষে সকলের জন্য নিরাপদ, মানবিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ জায়গায় ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ নীতির আলোকে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান ও শান্তিপূর্ণ সহাবস্থান সুদৃঢ় করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা নগরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকব। আমরা নগরীর কল্যাণে ও দেশের জন্য কাজ করে যাব।