শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
মহাসচিব এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিএনপি’র নিশ্চিত বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রশংসা করেন।
বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক দেশ। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।