বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস জানায়, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।’

সূত্র জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সোমবার একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে।