বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬

নরসিংদীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা 

নরসিংদী জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।ছবি: বাসস

নরসিংদী, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার নরসিংদী পৌর শহরের নাসিমা কাদির মোল্লা হাইস্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এর সভাপতিত্বে এ কর্মশালায় জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, সহকারী কমিশনার  সিনথিয়া হোসেন ও নির্বাচন কর্মকর্তা আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণে নরসিংদী-১ (সদর)  আসনে ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ১৮০ জন কর্মকর্তা অংশ নেন।