বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভা  

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা।

বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা। 

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দুরুল হুদা, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া প্রমুখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্র্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।