শিরোনাম

রাজশাহী, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আজএ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী নগরীর পৃথক পৃথক এলাকায় বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন। অন্যান্য মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।