বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

ফাইল ছবি

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সারাদেশে আজ দিন ও  রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সোমববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, ভোরের দিকে সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে বিভাগের টেকনাফে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।