বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪

জবিতে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শিক্ষক সমিতির লাউঞ্জে (শহীদ সাজিদ ভবনের নিচতলায়) উদ্বোধন করা হয়।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিস্টোরি অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম। এ সময় উপাচার্য এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে অধিক গুরুত্ব দিতে হবে। একাডেমিক উৎকর্ষতা তুলে ধরতে পারলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফসহ জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।