বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ১৯:২০
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

বগুড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে দোয়া মাহফিল

ছবি : বাসস

বগুড়া, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আজ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ্।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, হাদিদুল ইসলাম হেলাল, যুগ্ম-সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, হুমায়ন কবীর গেদা, আজিজুল হক মঞ্জু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।