শিরোনাম

পিরোজপুর, ১০ জানুয়ারি ২০২৬ (বাসস) : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (যমুনা টিভি ও বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর নির্বাচনে একটি প্যানেল থাকায় ও এ প্যানেলের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশনার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ইকবাল করিম তাদের নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু ও শেখ মো. রশিদ আল মুনান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ কুমার শুভ রায়, দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি।
নির্বাহী সদস্যরা হলেন, মাহামুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, জহিরুল হক টিট,ু খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, ওয়াহিদ হাসান বাবু ও কে এম হাবিবুর।